নাজিরাবাদে শুভেন্দু: ‘রাজধর্ম পালনে ব্যর্থ মুখ্যমন্ত্রী’, তোপ বিরোধী দলনেতার – এবেলা
এবেলা ডেস্কঃ
নিষেধাজ্ঞা এড়িয়েই উত্তপ্ত নাজিরাবাদে পৌঁছালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় ২০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে এদিন নাজিরাবাদ পরিদর্শনে যান তিনি। এলাকায় ১৬৩ ধারা জারি থাকায় জমায়েত এড়াতে ৪ জন করে প্রতিনিধি নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে এলাকা ঘুরে দেখেন বিজেপি নেতৃত্ব।
ঘটনাস্থলে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে নাজিরাবাদের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। অথচ ঘটনার পর তাঁরই সবার আগে এখানে আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী নিজের রাজধর্ম পালন করতে ব্যর্থ হয়েছেন।”
হাতে ‘এত মৃত্যু কার স্বার্থে, মমতা প্রশাসন জবাব দাও’ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। শুভেন্দুর অভিযোগ, প্রশাসনের চরম ব্যর্থতার কারণেই এই রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর দায় সরকারকেই নিতে হবে।

