কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: ঝরল ১৫ প্রাণ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভেনেজুয়েলা সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী ছোট বিমান। হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মাটিতে আছড়ে পড়ে বাণিজ্যিক বিমানটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই ক্রু সদস্যসহ বিমানে থাকা মোট ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন আইনপ্রণেতা ও একজন বিধানসভার প্রার্থীও রয়েছেন। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

