লেটেস্ট নিউজ

রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে হতে পারে তুষারপাত! – এবেলা

এবেলা ডেস্কঃ

হাড়কাঁপানো শীত আর না ফিরলেও রাজ্যে শীতের আমেজ এখনই বিদায় নিচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও শনিবার পর্যন্ত ভোররাতে কুয়াশার দাপট দেখা যেতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির ঘরেই থাকবে।

উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি দার্জিলিঙের উঁচু অংশে তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত রাজ্যে শীতের এই মৃদু রেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *