লেটেস্ট নিউজ

আড়ালে প্রস্তুতি: টি-২০ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে পাকিস্তান – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জলঘোলা চললেও নেপথ্যে চলছে দেশ ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি। পিসিবি প্রধান মহসিন নকভি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, সোমবার কলম্বোর উদ্দেশ্যে পাকিস্তান দলের বিমানের টিকিট বুকিংয়ের খবর নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।

নিরাপত্তাজনিত বিতর্কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও, বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কায় টুর্নামেন্ট বয়কট থেকে সরে আসছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক বোর্ড কর্তাদের পরামর্শ মেনে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে একই বিমানে দেশ ছাড়তে পারেন রিজওয়ান-বাবররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *