আনন্দপুর অগ্নিকাণ্ড: শুভেন্দুর মিছিলে হাই কোর্টের সবুজ সংকেত, মানতে হবে কড়া শর্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবাদে শুভেন্দু অধিকারীদের মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ অনুযায়ী, শুক্রবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে মিছিলের রুট পরিবর্তন করে শীতলামন্দির থেকে ঢালাই সেতু হয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে।
আদালত জানিয়েছে, মিছিলে সর্বোচ্চ ২০০০ জন অংশ নিতে পারবেন এবং উদ্যোক্তাদের নাম প্রশাসনকে আগেভাগে জানাতে হবে। গত রবিবারের ওই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু ও বহু মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় এই বিধিনিষেধ। কোনো রকম অশান্তি হলে তার দায়ভার আয়োজকদের ওপর বর্তাবে বলে সাফ জানিয়েছে আদালত।

