লেটেস্ট নিউজ

মাঘের শেষেই বিদায়ঘণ্টা শীতের? দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, উত্তরে বৃষ্টির ভ্রুকুটি! – এবেলা

এবেলা ডেস্কঃ

মাঘের শেষে বঙ্গে শীতের আমেজ ফিকে হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে এখনই শীত বিদায় না নিলেও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে।

অন্যদিকে, উত্তর-পূর্ব বিহারের ঘূর্ণাবর্ত ও পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা ২৭ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে, যা শীতপ্রেমীদের জন্য কিছুটা অস্বস্তির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *