এক ভোটারের নাম দুই রাজ্যে? নির্বাচন কমিশনের নতুন সফটওয়্যার ঘিরে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
১০০ শতাংশ স্বচ্ছ ভোটার তালিকা তৈরির লক্ষ্যে নির্বাচন কমিশন ‘এসআইআর’ (SIR) ব্যবস্থা চালু করলেও তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অভিযোগ উঠেছে, ভিন রাজ্যের কোনো ভোটারের নাম পশ্চিমবঙ্গের তালিকায় থাকলেও তা শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে কমিশনের এই নতুন প্রযুক্তি। কারিগরি ত্রুটির কারণে সংশ্লিষ্ট সফটওয়্যারটি সঠিকভাবে কাজ করছে না বলে জানা গেছে। ফলে একজন ব্যক্তির নাম একাধিক রাজ্যের ভোটার তালিকায় থাকলেও তা ধরা পড়ার কোনো উপায় নেই। এর আগে কর্ণাটক, হরিয়ানা ও মহারাষ্ট্রেও একই ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছিল। প্রযুক্তি দিয়ে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবের চিত্র দেখে সংশয় বাড়ছে রাজনৈতিক মহলে।

