লেটেস্ট নিউজ

পুলিশের ভ্যানে বাসের ধাক্কা, বর্ধমানে মৃত ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্ধমানের নবাবহাটে ১৯ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক হোমগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের প্যাট্রোলিং ভ্যানটিকে একটি কলকাতামুখী বাস সজোরে আঘাত করলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ত্রিদিব দে (৩৫) নামক ওই হোমগার্ডকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত এক এএসআই ও চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। প্রাথমিক তদন্তে চালকের অসতর্কতা বা ঘুমিয়ে পড়াকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *