তিরুপতি লাড্ডু বিতর্কে সিবিআইয়ের বড় রিপোর্ট: ঘি-তে কি ছিল পশুচর্বি? – এবেলা
এবেলা ডেস্কঃ
তিরুপতি লাড্ডুর ঘিতে পশুচর্বি মেশানোর অভিযোগে বড়সড় মোড় নিল সিবিআই তদন্ত। তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যবহৃত ঘিতে গরু বা শুয়োরের চর্বির কোনো প্রমাণ মেলেনি। মূলত রাজনৈতিক মহলের তোলা ‘অ্যানিম্যাল ফ্যাট’ ব্যবহারের বিতর্কিত দাবিটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই চার্জশিটে সম্পূর্ণ খারিজ হয়ে গেল।
তবে ঘি-তে চর্বি না থাকলেও মারাত্মক ভেজাল ধরা পড়েছে। সিবিআই জানিয়েছে, পাম অয়েল ও বিশেষ রাসায়নিক মিশিয়ে কৃত্রিম ঘি তৈরি করে কোটি কোটি টাকার জালিয়াতি করা হয়েছে। এই ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, যার মধ্যে দেবস্থানমের প্রাক্তন আধিকারিকসহ একটি ডেইরি সংস্থার নাম রয়েছে।

