লেটেস্ট নিউজ

SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ: ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়ছে অনলাইন লেনদেনের খরচ – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আইএমপিএস (IMPS) পরিষেবায় বাড়তি মাশুল চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। নেট ব্যাঙ্কিং বা যোনো (YONO) অ্যাপের মাধ্যমে ২৫ হাজার টাকার বেশি লেনদেন করলে এখন থেকে ২ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ ও জিএসটি গুনতে হবে গ্রাহকদের।

ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা পাঠালে খরচের বোঝা আরও বাড়বে; সেখানে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার লেনদেনে দিতে হবে ২০ টাকা ও জিএসটি। মূলত বড় অঙ্কের অনলাইন লেনদেনের ক্ষেত্রে এখন থেকে বাড়তি খরচ দিতে হবে মধ্যবিত্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *