১৮ বছর পর সূর্য-রাহুর ‘গ্রহণ যোগ’, ফেব্রুয়ারিতে বিপদে এই ৩ রাশি! – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে তৈরি হতে চলেছে এক বিরল ও অশুভ ‘গ্রহণ যোগ’। গ্রহরাজ সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করলেই সেখানে আগে থেকে অবস্থান করা রাহুর সঙ্গে যতি তৈরি করবেন। প্রায় ১৮ বছর পর কুম্ভ রাশিতে এই দুই গ্রহের মিলন ঘটছে, যার প্রভাবে অন্তত তিনটি রাশির জাতকদের জীবনে বড়সড় অস্থিরতা তৈরি হতে পারে।
সতর্ক থাকতে হবে যেসব রাশিকে:
- কর্কট রাশি: আপনার রাশির অষ্টম ঘরে এই সংযোগ ঘটবে। এর ফলে মানসিক উদ্বেগ এবং হঠাত্ কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের বিষয়ে বিন্দুমাত্র অবহেলা করবেন না।
- কন্যা রাশি: ষষ্ঠ ঘরে গ্রহণ যোগের প্রভাবে শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। আইনি জটিলতা বা বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন।
- মীন রাশি: দ্বাদশ ঘরে এই যোগ তৈরি হওয়ায় অকারণ খরচ বাড়তে পারে। আর্থিক সঙ্কটের পাশাপাশি ভুল বোঝাবুঝির কারণে সামাজিক সম্মানহানির যোগ রয়েছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ধৈর্য বজায় রাখা জরুরি।
সূর্য ও রাহুর এই প্রতিকূল প্রভাবে সাধারণত মানসিক অস্থিরতা, আর্থিক ক্ষতি ও শারীরিক অসুস্থতা বাড়ে। তাই ফেব্রুয়ারি মাস জুড়ে এই তিন রাশির জাতক-জাতিকাদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

