আনন্দপুর অগ্নিকাণ্ড: মমতাকে নিশানা মালব্যর, কাঠগড়ায় ‘ওয়াও মোমো’র মালিক – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ড নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। এই ঘটনাকে ‘ম্যান মেড’ বা মনুষ্যসৃষ্ট বলে দাবি করে তিনি প্রশ্ন তুলেছেন, কেন মুখ্যমন্ত্রী একবারও দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন না?
এক্সে (পূর্বতন টুইটার) একটি পোস্টে মালব্য অভিযোগ করেন, ‘ওয়াও মোমো’র মালিক সাগর দরয়ানি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাঁর দাবি, শাসকদলের সঙ্গে সুসম্পর্কের কারণেই গ্রেফতারি এড়াচ্ছেন দরয়ানি। বিচার প্রক্রিয়া কখনোই বেছে বেছে হওয়া উচিত নয় বলে তোপ দেগেছেন এই বিজেপি নেতা।

