ভোটার তালিকা সংশোধনে কড়া কমিশন: দুই ২৪ পরগনার কাজে অসন্তোষ, জারি চূড়ান্ত সময়সীমা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে গতি আনতে রাজ্য প্রশাসনকে কঠোর ডেডলাইন বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে নোটিস জারি, শুনানি এবং নথি যাচাইয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কাজে অসন্তোষ প্রকাশ করে কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যে নোটিস পাঠানো এবং ১ ফেব্রুয়ারির মধ্যে শুনানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কাজে কোনো ধরণের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

