আপনার অজান্তেই সব শুনছে গুগল? কোটি কোটি টাকার জরিমানায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য! – এবেলা
এবেলা ডেস্কঃ
গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন গোপনে রেকর্ড করার অভিযোগে বড়সড় আইনি ধাক্কা খেল টেক জায়ান্ট গুগল। অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ এবং ‘চরবৃত্তি’র মতো গুরুতর অভিযোগে ৬৮ মিলিয়ন ডলার বা প্রায় ৮২৪ কোটি টাকা জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অভিযোগ ছিল, ব্যবহারকারীরা সক্রিয় না করলেও গুগল অ্যাসিস্ট্যান্ট গোপনীয়তা লঙ্ঘন করে তৃতীয় পক্ষের বিশ্লেষণের জন্য ভয়েস ডেটা সংরক্ষণ করছিল।
যদিও গুগল দাবি করেছে এটি একটি ভুল বোঝাবুঝি, তবুও আইনি জটিলতা এড়াতে বিপুল অর্থ ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে তারা। এই ঘটনাটি ব্যবহারকারীদের ডেটা প্রাইভেসি এবং বিশ্বস্ততা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। আদালত প্রাথমিকভাবে একে গোপনীয়তা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করায় গুগলকে দায়ভার নিতে হয়েছে। এখন থেকে টেক কো ম্পা নিগুলোর তথ্য সংগ্রহের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।

