এক বছরে ১১৫ শতাংশ দামবৃদ্ধি সোনার – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতে আকাশছোঁয়া সোনার দাম। গত এক বছরে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১১৫ শতাংশ বেড়ে ৯৩ হাজার টাকা ছুঁয়েছে। শুধুমাত্র জানুয়ারি মাসেই দাম বেড়েছে ৪২ হাজার টাকা। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনার হিড়িক এই অস্বাভাবিক দামবৃদ্ধির প্রধান কারণ। তবে বিশেষজ্ঞদের মতে, রেকর্ড দাম বাড়ার পর এখন বাজারে সামান্য দরপতন বা ‘প্রাইস কারেকশন’ হওয়ার সম্ভাবনা রয়েছে।

