লেটেস্ট নিউজ

বক্সার বুক চিরে চলবে ট্রেন? রেলের সিদ্ধান্তে রণক্ষেত্র রাজনীতি, ক্ষুব্ধ বনমন্ত্রী বীরবাহা

বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিস্তব্ধতা কি এবার ট্রেনের হুইসেলে ভাঙতে চলেছে? রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী পর্যন্ত জঙ্গলের গহীন চিরে ফের রেললাইন পাতার কেন্দ্রীয় সিদ্ধান্তে তুঙ্গে উঠেছে বিতর্ক। রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই রেলের এই ‘একতরফা’ পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। যেখানে বাঘের নিরাপদ আবাসের জন্য বনবস্তি সরানো হচ্ছে, সেখানে কেন রেললাইন? এই প্রশ্নই এখন বনদপ্তরের অন্দরে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের দাবি, পর্যটনের প্রসারে ১৮০ কোটি টাকা ব্যয়ে এই ১৫.১৩ কিমি দীর্ঘ রেলপথ পুনর্নির্মাণ করা হবে। তবে বনমন্ত্রী পাল্টা তোপ দেগে জানিয়েছেন, রেলের পরিষেবা যেখানে তলানিতে, সেখানে বন্যপ্রাণীদের বিপন্ন করে এমন ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে তা বোধগম্য নয়। পরিবেশবিদদের আশঙ্কা, রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরায় ট্রেনের আনাগোনা শুরু হলে বাস্তুতন্ত্রের অপূরণীয় ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *