দিল্লিতে মমতার নিরাপত্তা নিয়ে সংঘাত তুঙ্গে! রাতেই নবান্ন থেকে বিশেষ বাহিনী রওনা
দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ও নজরদারি নিয়ে শুরু হলো প্রবল উত্তেজনা। কেন্দ্রীয় এজেন্সির গতিবিধি এবং রাজ্য আধিকারিকদের ওপর নজরদারির অভিযোগ ওঠার পরপরই নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল নবান্ন। সোমবার গভীর রাতেই ২২ জনের একটি শক্তিশালী বিশেষ পুলিশ বাহিনী দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এই দলে ডিএসপি ও ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের পাশাপাশি র্যাফ (RAF) এবং মহিলা পুলিশ কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, বঙ্গভবনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গেটে নজরদারির দায়িত্ব সম্পূর্ণভাবে এই দলটির হাতে থাকবে। লোকসভা ভোটের আগে দিল্লির বুকে নবান্নের এই ‘অপারেশন’ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

