শবে বরাতে আতশবাজিতে কড়া নজর হাইকোর্টের, নির্দিষ্ট সময়ের পর ফাটানো যাবে না বাজি
কলকাতা: আসন্ন শবে বরাতের রাতে শব্দ ও বায়ু দূষণ রুখতে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, শবে বরাতের রাতে যথেচ্ছভাবে আতশবাজি ফাটানো যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী, রাত ১০টার পর থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কোনোভাবেই বাজি পোড়ানো যাবে না।
আদালত সাফ জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্ধারিত নিয়ম মেনেই বাজি ব্যবহার করতে হবে। যদি কেউ এই নির্দেশ অমান্য করে, তবে পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। উৎসবের আবহে সাধারণ মানুষের শান্তি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই এই কড়াকড়ি বলে মনে করা হচ্ছে।

