ভারত-পাক মহারণ কি তবে ভেস্তে যাবে? পিসিবির চরম সিদ্ধান্তে উদ্বেগে কোটি কোটি ক্রিকেটপ্রেমী – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনার কি ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচের জন্য সব পরিকল্পনা তৈরি? পাকিস্তান সরকারের হঠাৎ ঘোষণায় কিন্তু সেই উত্তেজনায় জল পড়ার দশা। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে কি আখেরে ক্রিকেটই হারবে না?
এই জেদ বজায় থাকলে টুর্নামেন্টে বড়সড় পয়েন্ট খোয়াতে পারে পাকিস্তান, যা তাদের সেমিফাইনালের পথ কঠিন করে তুলবে। আইসিসি ইতিমধেই বিষয়টিকে ক্রিকেটের পরিপন্থী বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কোটি কোটি ভক্তের আবেগ আর মাঠের লড়াই কি রাজনীতির প্যাঁচে আটকেই থাকবে, নাকি শেষ মুহূর্তে পিছু হটবে পিসিবি? উত্তর খুঁজছে ক্রিকেট দুনিয়া।

