আইসিসির কড়া জবাব: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ কি তবে বাতিল হতে চলেছে? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: ভারত-পাক দ্বৈরথ কি এবার মাঠের বদলে রাজনীতির বলি হবে? পাকিস্তানের রাখা তিনটি শর্তই সাফ জানিয়ে নাকচ করে দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা স্পষ্ট করেছে, দ্বিপাক্ষিক সিরিজ বা ত্রিদেশীয় টুর্নামেন্ট নিয়ে মধ্যস্থতা করা তাদের কাজ নয়। আইসিসির এই অনড় অবস্থানে এখন বড়সড় সংকটে সাধারণ ক্রিকেটপ্রেমীরা।
ক্রিকেটবিশ্ব এখন চরম উৎকণ্ঠায়—পাকিস্তান কি তবে ভারত ম্যাচ বয়কট করবে? যদি সত্যিই বয়কট হয়, তবে কোটি কোটি দর্শক এক টানটান উত্তেজনাপূর্ণ লড়াই দেখা থেকে বঞ্চিত হবেন। মাঠের লড়াই বন্ধ হলে শুধু দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নয়, এর নেতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক টুর্নামেন্টের ভবিষ্যতের ওপরও। এখন দেখার, পাকিস্তান শেষ পর্যন্ত খেলার মাঠে ফেরে নাকি জেদ বজায় রাখে।

.jpeg.webp?ssl=1)