১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ কি আপনার পকেটে টান ফেলবে? এক লাফে ৬ গুণ বাড়ল বিমান ভাড়া! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনি কি আগামী রবিবার কলম্বোয় ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার পরিকল্পনা করছেন? তাহলে সাবধান! পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হতেই মুম্বই থেকে কলম্বোর বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে। ১০ হাজার টাকার রাউন্ড ট্রিপ টিকিট এখন এক লাফে ৬০ হাজার টাকা ছাড়িয়েছে। সাধারণ দর্শকদের পকেটে এই বিপুল টান চিন্তা বাড়ালেও গ্যালারিতে উন্মাদনা কিন্তু তুঙ্গে।
মাঠে ভারত-পাক দ্বৈরথ নিশ্চিত হওয়ায় বিসিসিআই আইসিসি-কে ধন্যবাদ জানিয়েছে। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে পেয়ে স্বস্তিতে কোচ গৌতম গম্ভীরও। অন্যদিকে আজ বিশ্বকাপে পাকিস্তান বনাম আমেরিকা, নিউজিল্যান্ড বনাম আমিরশাহী এবং নেদারল্যান্ডস বনাম নামিবিয়ার লড়াই। তবে সব ছাপিয়ে এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে কলম্বোর সেই মহারণ ও যাতায়াতের খরচ।

