লেটেস্ট নিউজ

EPS পেনশন কি তবে ১০০০ টাকাতেই আটকে থাকবে? বড় ঘোষণায় দুশ্চিন্তায় প্রবীণরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক : মাসের শেষে মাত্র ১০০০ টাকা পেনশনে বর্তমান বাজারে কি সংসার চালানো সম্ভব? সাধারণ মানুষের এই জ্বলন্ত প্রশ্ন থাকা সত্ত্বেও এখনই সুখবর দিচ্ছে না কেন্দ্র। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তহবিলে পর্যাপ্ত অর্থের অভাবেই আপাতত নূন্যতম পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা করা সম্ভব হচ্ছে না। ফলে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও মধ্যবিত্ত ও প্রবীণ কর্মীদের পকেটে বাড়তি টাকা আসার পথ এখনই খুলছে না।

দীর্ঘ ১০ বছর ধরে অপরিবর্তিত রয়েছে এই পেনশনের পরিমাণ। যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া, সেখানে নামমাত্র এই ভাতার ওপর নির্ভরশীল প্রবীণ নাগরিকরা চরম আর্থিক সংকটের মুখে পড়ছেন। সরকারি ও বেসরকারি কর্মীদের বেতনের একটি অংশ পেনশনের জন্য বরাদ্দ হলেও, সেই সঞ্চয় বার্ধক্যে কতটা নিরাপত্তা দেবে তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। আপাতত পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় চরম হতাশায় দিন কাটছে লাখো পেনশনারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *