সংসদে প্রশ্ন করা যাবে না এই ৩টি ফান্ড নিয়ে? জানুন সাধারণ মানুষের পকেটের টাকার হিসেবে কী প্রভাব পড়বে – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: আপনার দেওয়া অনুদানের হিসেব কি আর লোকসভায় জানা যাবে না? পিএম কেয়ার্স, ত্রাণ ও সামরিক তহবিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে কোনো প্রশ্ন বা আলোচনা করা যাবে না বলে লোকসভা সচিবালয়কে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। যেহেতু এই তহবিলগুলো সরকারি বাজেটের অংশ নয় এবং সাধারণ মানুষ এখানে স্বেচ্ছায় টাকা দেয়, তাই সেগুলোকে ‘রাষ্ট্রীয় সংস্থা’ হিসেবে মানতে নারাজ কেন্দ্র।
এর ফলে এই বিশাল অংকের টাকার ব্যবহার নিয়ে জনমানসে স্বচ্ছতার অভাব তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার এই তহবিলগুলোকে তথ্যের অধিকার আইনের বাইরে রাখায় সাধারণ মানুষের পক্ষে এর খরচের খুঁটিনাটি জানা এখন আরও কঠিন হয়ে পড়ল। এই সিদ্ধান্ত সংসদীয় তদারকি কমিয়ে দিলেও সরকারের দাবি, এটি কোনো সরকারি আইন বা সংবিধানের অধীনে পরিচালিত নয়।

