ভোটার তালিকায় নাম নিয়ে চিন্তায়? জেনে নিন কবে মিলবে আপনার চূড়ান্ত সমাধান! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনার ভোটার কার্ডের তথ্য কি সঠিক আছে? নাকি তালিকার গরমিল নিয়ে আপনিও উদ্বিগ্ন? পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা SIR নিয়ে বড়সড় আপডেট দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বদলে গেল সময়সূচি, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে রাজ্যের সাধারণ ভোটারদের ওপর। তালিকায় নাম থাকা বা সংশোধনের অপেক্ষায় থাকা প্রায় দেড় কোটি মানুষের ভাগ্য এখন ঝুলে আছে এই নতুন ক্যালেন্ডারের ওপর।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় শুনানি শেষ করতে হবে। এরপর ধাপে ধাপে তথ্য যাচাই ও পোলিং স্টেশন বিন্যাসের কাজ চলবে। সব প্রক্রিয়া শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সময়সীমা বাড়ায় সাধারণ মানুষের তথ্য নির্ভুল হওয়ার সুযোগ বাড়লেও, নির্বাচনের প্রস্তুতিতে এর কী প্রভাব পড়ে এখন সেটাই দেখার বিষয়।

