মার্চেই কি ভোটের দামামা? ১ থেকে ৩ দফায় নির্বাচন হলে আপনার এলাকায় কী বদলাবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এবার কি তবে ঝক্কিহীন ভোট দেখবে বাংলা? মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। ভোটারদের জন্য খুশির খবর হলো, দীর্ঘ আট দফার বদলে মাত্র ১ থেকে ৩ দফাতেই মিটতে পারে ভোটগ্রহণ। এর ফলে টানা যাতায়াত নিয়ন্ত্রণ বা দীর্ঘকালীন রাজনৈতিক উত্তাপ থেকে মুক্তি পেতে পারেন আমজনতা।
দ্রুত ভোট প্রক্রিয়া সম্পন্ন হলে জনজীবন যেমন দ্রুত স্বাভাবিক হবে, তেমনই বহিরাগতদের দাপট কমার আশায় স্বস্তিতে সাধারণ মানুষ। তবে এক দফায় ভোট করাতে প্রয়োজন বিপুল কেন্দ্রীয় বাহিনী, যা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় চ্যালেঞ্জ। কমিশনের এই সাহসী সিদ্ধান্তে দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার ক্লান্তি কমবে কি না, এখন সেটাই দেখার।

