লেটেস্ট নিউজ

রাশিয়ার তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি: ভারতের ওপর থেকে ২৫% শুল্ক তুলে নিলেন ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমন্বিত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রতিক্রিয়ায় এই শুল্ক আরোপ করা হয়েছিল।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধে সম্মত হয়েছে। এর বদলে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনা এবং আগামী ১০ বছরে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত। চুক্তির শর্ত অনুযায়ী, ভারত মার্কিন শিল্পপণ্য ও খাদ্যদ্রব্যের ওপর শুল্ক কমাবে, আর যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল, চামড়াজাত পণ্য ও কিছু যন্ত্রাংশে শুল্ক আরোপ করলেও জেনেরিক ওষুধ, হিরে এবং বিমান যন্ত্রাংশে কর ছাড় দেবে। এই সিদ্ধান্ত ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, ভারত নিজের পছন্দ অনুযায়ী যেকোনো দেশ থেকে তেল কিনতে স্বাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *