লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নাম ১.২৫ লক্ষের! আপনিও কি তালিকায়? জানুন টাকা পাওয়ার সহজ উপায় – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনার কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে? এবার খুশির খবর শোনাল রাজ্য সরকার। ১ লক্ষ ২৫ হাজার নতুন মহিলার নাম এই প্রকল্পে যুক্ত হয়েছে, যার ফলে আরও অনেক পরিবার সরাসরি আর্থিক সুবিধার আওতায় চলে এল। ফেব্রুয়ারি মাস থেকেই এই বাড়তি ভাতার সুবিধা পাবেন মহিলারা, যা সাধারণ গৃহবধূদের দৈনন্দিন খরচ সামলাতে বড়সড় স্বস্তি দেবে।
আপনার আবেদন কি মঞ্জুর হয়েছে? স্বাস্থ্যসাথী কার্ড, আধার বা মোবাইল নম্বর দিয়ে প্রকল্পের অফিসিয়াল পোর্টালে সহজেই স্ট্যাটাস চেক করে নিন। যদি ব্যাংক অ্যাকাউন্ট ‘অ্যাপ্রুভড’ দেখায়, তবে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে মনে রাখবেন, টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কোনো সমস্যা থাকলে দ্রুত দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করে সংশোধন করিয়ে নিন।

