লেটেস্ট নিউজ

ইঞ্জিনিয়ারদেরও অবাক! অটো ভেবে ভুল—রাস্তায় চলা এই যানেই চমকে উঠল নেটদুনিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

রাস্তায় চলতে দেখে সবাই ভেবেছিল এটি একটি সাধারণ সিএনজি অটো-রিকশা। সবুজ-হলুদ রঙ, পরিচিত গড়ন—দূর থেকে একেবারে অটোর মতোই। কিন্তু কাছ থেকে দেখতেই প্রকাশ পেল চমকপ্রদ সত্য, যা দেখে পথচারীদের পাশাপাশি নেটিজেনদেরও চোখ কপালে উঠেছে।

আসলে সেটি অটো নয়, একটি সাধারণ ই-রিকশা। মালিক নিজের ই-রিকশাটিকে অত্যন্ত নিপুণভাবে বদলে ফেলেছেন—পেছনের অংশ ও পাশের ডিজাইন এতটাই পরিপাটি যে প্রথম নজরে কারও পক্ষেই ই-রিকশা বলে চেনা কঠিন। কম খরচে, হাতের কাছের জিনিস ব্যবহার করে তৈরি এই ‘দেশি’ প্রযুক্তির সৃজনশীলতাই ভিডিওটিকে ভাইরাল করেছে। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে নেটিজেনদের প্রশংসা, “এটাই ভারতীয় ইঞ্জিনিয়ারিং”—বলেই মন্তব্যের বন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *