হুমায়ুনের পরে এবার ওয়েসির মিমের সঙ্গে জোট চাইছে সিপিএম – এবেলা
এবেলা ডেস্কঃ
হুমায়ুন কবীরের পর এবার অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা খতিয়ে দেখছে সিপিএম। দলীয় সূত্রের খবর, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ঘনিষ্ঠ এক প্রতিনিধির মাধ্যমে মিমের রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ফোনে যোগাযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, এ বিষয়ে সিপিএমের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহী তিনি।

