লেটেস্ট নিউজ

মালয়েশিয়াতেও চালু হবে UPI, ঘোষণা প্রধানমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

দু’দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতের রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা UPI খুব শিগগিরই মালয়েশিয়ায় চালু হতে চলেছে। এই উদ্যোগের ফলে দুই দেশের ডিজিটাল সংযোগ আরও মজবুত হবে এবং ভ্রমণকারী ও প্রবাসী ভারতীয়দের দৈনন্দিন লেনদেন অনেক সহজ হয়ে উঠবে।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই মালয়েশিয়ায় UPI পরিষেবা শুরু হতে পারে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর হবে এবং বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *