‘যুবসাথী’ ও ‘যুবশ্রী’, দুটোই চলবে, স্পষ্ট জানিয়ে দিলেন চন্দ্রিমা – এবেলা
এবেলা ডেস্কঃ
চাকরির অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের জন্য বড় বার্তা দিল রাজ্য সরকার। ‘যুবসাথী’ চালু হলেও ‘যুবশ্রী’ বন্ধ হচ্ছে না—এ নিয়ে স্পষ্ট করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিরোধীদের বিভ্রান্তিকর প্রচারে যুবসমাজের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে, যা একেবারেই সত্য নয়।
অর্থমন্ত্রী জানান, যুবশ্রী একটি বেকার ভাতা প্রকল্প, যার আওতায় ইতিমধ্যেই লক্ষাধিক উপভোক্তা আর্থিক সহায়তা পেয়েছেন। নতুন যুবসাথী প্রকল্পে মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীরা পাঁচ বছর পর্যন্ত সহায়তা পাবেন। অন্য শিক্ষাভাতার সঙ্গে এই প্রকল্প পাওয়াতেও কোনও বাধা নেই বলে জানান তিনি।

