লেটেস্ট নিউজ

প্রেমিকার লাশে কামলালসা! খুনের পর বিকৃত যৌনাচার কেরলে, গ্রেফতার যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

কোঝিকোড়: কেরলের কোঝিকোড়ে এক শিউরে ওঠা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। প্রেমিকার মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম বা নেক্রোফিলিয়ার মতো চরম বিকৃত অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৬ বছর বয়সী বৈশাখন নামের এক ব্যক্তিকে।

ঘটনার প্রেক্ষাপট

বিবাহিত এবং দুই সন্তানের বাবা বৈশাখন নিজের বিয়ের কথা লুকিয়ে এক ২৬ বছর বয়সী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্প্রতি ওই তরুণী বৈশাখের বিয়ের খবর জানতে পারেন এবং তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত।

নৃশংস হত্যাকাণ্ড ও বিকৃত লালসা

পরিকল্পনা মাফিক বৈশাখন ওই তরুণীকে নিজের লোহার ওয়ার্কশপে ডেকে পাঠান। সেখানে তিনি আত্মহত্যার নাটক করে তরুণীকে আবেগপ্রবণ করার চেষ্টা করেন। তরুণী তাঁকে বাধা দিতে গেলে বৈশাখন তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। পুলিশি জেরায় উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। ওই তরুণীর মৃত্যু নিশ্চিত করার পর, বৈশাখন তাঁর লাশের সঙ্গে যৌন সঙ্গম করে নিজের বিকৃত লালসা মেটান।

ধরা পড়ল অপরাধী

ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তি নিজেই তাঁর স্ত্রীকে ফোন করে পুলিশকে খবর দিতে বলেন। তবে পুলিশের সন্দেহ হওয়ায় তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং বৈশাখনকে জেরা শুরু করে। অসংলগ্ন কথাবার্তার পর পুলিশের কড়া জেরার মুখে সে নিজের অপরাধ কবুল করে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *