গাজায় শিশুহত্যা নিয়ে বিশ্বনেতাদের ‘কাপুরুষ’ বললেন গুয়ার্দিওলা – এবেলা
এবেলা ডেস্কঃ
বার্সেলোনায় ‘অ্যাক্ট ফর প্যালেস্তাইন’ চ্যারিটি কনসার্টে অংশ নিয়ে প্যালেস্তাইনের পক্ষে কড়া বার্তা দিলেন পেপ গুয়ার্দিওলা। কাঁধে কেফিয়েহ জড়িয়ে ম্যানচেস্টার সিটি কোচ স্পষ্ট জানান, গাজার শিশুদের এই দুর্দশায় তিনি কোনোভাবেই নিরপেক্ষ নন। বিশ্বশক্তিগুলোকে ‘ভিরু’ আখ্যা দিয়ে তিনি বলেন, সবকিছু জেনেও বিশ্বনেতাদের এই নীরবতা কার্যত অন্যায়েরই শামিল। এর আগেও একাধিকবার প্যালেস্তাইন ইস্যুতে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এই কিংবদন্তি কোচ।

