‘অনুপ্রবেশকারী হলে কি চুপ থাকতেন?’ নাজিরাবাদ অগ্নিকাণ্ড নিয়ে মমতাকে তোপ অমিত শাহের – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যারাকপুরের জনসভা থেকে নাজিরাবাদের অগ্নিকাণ্ড ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৫ জনের মৃত্যু ও ২৭ জনের নিখোঁজ হওয়ার ঘটনাকে ‘দুর্ঘটনা’ মানতে নারাজ তিনি। শাহের প্রশ্ন, “কারখানায় কার টাকা বিনিয়োগ হয়েছে? মোমো কারখানার মালিক কার ঘনিষ্ঠ এবং কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না?” মৃতরা অনুপ্রবেশকারী হলে মুখ্যমন্ত্রী এমন আচরণ করতেন কি না, সেই প্রশ্ন তুলে শাহ বলেন, এই অমানবিক ঘটনা নিয়ে রাজনীতি করা লজ্জাজনক।

