লেটেস্ট নিউজ

কারখানার কর্মীর এক ভুলেই কেল্লাফতে! চিনে দেদার বিকোচ্ছে ভাইরাল ‘ক্রাইং হর্স’ – এবেলা

এবেলা ডেস্কঃ

সফট টয় মানেই মুখে মিষ্টি হাসি আর কিউট লুক। কিন্তু চিনের বাজারে এখন তুফান তুলছে এক ‘কাঁদো কাঁদো’ ঘোড়া। লাল রঙের নরম পশমের এই ঘোড়াটির চোখে টলটল করছে জল, আর মুখটা বড্ড করুণ। ইন্টারনেটে এই অদ্ভুত দর্শন খেলনাটি এখন ‘ক্রাইং হর্স’ নামে ভাইরাল।

আসলে এটি চিনা জ্যোতিষশাস্ত্রের একটি রাশির প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল, যা সাধারণত শক্তি ও উদ্দীপনার পরিচয় দেয়। কিন্তু খেলনাটি তৈরির সময় কারখানার এক কর্মীর সামান্য ভুলে এর চোখের ভঙ্গি পাল্টে যায়। পূর্ব চিনের ইয়ুই প্রদেশের ‘হ্যাপি সিস্টার’ কারখানায় ঘটা এই ছোট ভুলই এখন তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এই ক্রাইং হর্স চিনের সোশ্যাল মিডিয়া ও বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে। ক্রেতারা বলছেন, এই দুঃখী লুকটিই ঘোড়াটিকে অনন্য এবং আরও বেশি আদুরে করে তুলেছে। সামান্য এক যান্ত্রিক ত্রুটি যে ব্যবসায়িক সাফল্যের নতুন দিগন্ত খুলে দেবে, তা কল্পনাও করতে পারেননি কারখানার মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *