লেটেস্ট নিউজ

১ কোটি জিতলেও হাতে আসবে কত? লটারি বিজেতাদের জন্য আয়করের অবাক করা অঙ্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

লটারি বা গেমিং শোতে মোটা টাকা জেতার স্বপ্ন অনেকেই দেখেন, তবে প্রাপ্ত পুরস্কারের পুরোটা বিজয়ীর পকেটে ঢোকে না। আয়কর আইন ১৯৬১-এর ১১৫ বিবি ধারা অনুযায়ী, লটারি, ঘোড়দৌড় বা টিভি শো থেকে অর্জিত আয়ের ওপর সরাসরি ৩০ শতাংশ হারে কর ধার্য করা হয়। এক্ষেত্রে কোনো মৌলিক ছাড় বা ভাতার সুবিধা মেলে না, ফলে শুরুতেই আয়ের একটি বড় অংশ সরকারি কোষাগারে চলে যায়।

উদাহরণস্বরূপ, কেউ ১ কোটি টাকা জিতলে কর বাবদ প্রথমেই ৩০ লক্ষ টাকা কাটা হয়। এর সঙ্গে ১০ শতাংশ সারচার্জ এবং শিক্ষা সেস যুক্ত হয়ে মোট করের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ লক্ষ টাকা। অর্থাৎ, ১ কোটি টাকা জিতলেও সমস্ত ট্যাক্স পরিশোধের পর বিজয়ীর হাতে পৌঁছায় মাত্র ৬৭ লক্ষ টাকার কাছাকাছি। ১০ লক্ষ টাকার বেশি অংকের পুরস্কারের ক্ষেত্রে এই কঠোর করবিধি কার্যকর থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *