লেটেস্ট নিউজ

কঙ্গোর খনিতে ভয়াবহ ধস: প্রাণহানি ছাড়াতে পারে ২৫০, মাটির নিচে আটকা বহু – এবেলা

এবেলা ডেস্কঃ

রুবায়া, কঙ্গো: দক্ষিণ কঙ্গোর রুবায়া কোল্টান খনিতে এক প্রলয়ঙ্কারি ভূমিধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, উদ্ধারকাজ শেষ হলে এই সংখ্যা ২৫০ পার হতে পারে।

বুধবার সন্ধ্যায় খনি এলাকায় ধস নামলেও দুর্গম এলাকা ও প্রতিকূল পরিস্থিতির কারণে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। গভর্নরের মুখপাত্র লুবুম্বা কাম্বেরে মুইসা জানিয়েছেন, ধসের নিচে এখনও বহু শ্রমিক আটকে রয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চললেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণের আশা ক্ষীণ হয়ে আসছে।

এখনও পর্যন্ত ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খনি এলাকায় অবৈধ খনন নাকি প্রবল বৃষ্টির কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখছে প্রশাসন। শোকের ছায়া নেমেছে গোটা প্রদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *