লেটেস্ট নিউজ

মাধ্যমিক পরীক্ষার আগে পর্ষদের বড় সিদ্ধান্ত! স্কুলের ভুলে বিপাকে পড়া পড়ুয়াদের মিলছে শেষ সুযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক এক সপ্তাহ আগে বড় পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। মূলত স্কুলগুলির গাফিলতিতে বহু পরীক্ষার্থীর নাম নথিভুক্ত না হওয়া এবং তথ্যে ভুল থাকার অভিযোগ সামনে এসেছে। এই সংকট মেটাতে ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পুনরায় পোর্টাল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে টেস্টে উত্তীর্ণ ও নির্দিষ্ট উপস্থিতি থাকা বঞ্চিত পড়ুয়ারা পুনরায় রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনের সুযোগ পাবে।

পর্ষদ জানিয়েছে, ২৯ জানুয়ারি লেট ফি জমা দিয়ে স্কুলগুলিকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। নিয়ম না মানা বা গাফিলতিতে জড়িত স্কুলগুলির বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এর আগে ডিসেম্বরে রেজিস্ট্রেশন সংক্রান্ত জরিমানার বিষয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে পর্ষদের এই বিশেষ উইন্ডো খোলার সিদ্ধান্তে কয়েক হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্বস্তি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *