লেটেস্ট নিউজ

তথ্য যাচাই না করেই সংসদে ভুল দাবি? অর্থমন্ত্রীকে পাল্টা ধুয়ে দিলেন অভিষেক

সংসদে বাজেট বক্তৃতার জবাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা জিএসটি সংক্রান্ত ইস্যু ঘিরে শোরগোল শুরু হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দাবি করেন, দুধে কোনো কর নেই। এর পাল্টা হিসেবে অভিষেক দেখান যে, গুঁড়ো দুধে ৫ শতাংশ জিএসটি রয়েছে এবং নোটবুকসহ অন্যান্য সামগ্রীতেও কর দিতে হয়। অর্থমন্ত্রীর এমন তথ্যে তিনি স্তম্ভিত বলে জানান।

অভিষেক কটাক্ষ করে বলেন, উত্তর দেওয়ার আগে অর্থমন্ত্রীর উচিত ছিল ন্যূনতম তথ্য যাচাই করা। তিনি আরও যোগ করেন, অর্থমন্ত্রীর কথাতেই ‘দুটি ভারতের’ ছবি স্পষ্ট হয়েছে। যেখানে সাধারণ মানুষের বেঁচে থাকা বিলাসিতা, সেখানে নীতি নির্ধারকরা বাস্তব থেকে বিচ্ছন্ন। পেঁয়াজ বা দুধের মতো নিত্যপণ্যের কর নিয়ে এই বিতর্ক এখন রাজনৈতিক মহলে তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *