ভারতকে বয়কট অতীত? বিসিসিআইয়ের সাথে বরফ গলাতে বড় পদক্ষেপ বিসিবির!
ভারতবিরোধিতার কড়া অবস্থান থেকে সরে এসে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বাদ পড়লেও ভারতের সঙ্গে কোনো তিক্ততা রাখতে চান না তারা। আগামী রবিবার কলম্বোয় ভারত-পাক ম্যাচের ফাঁকেই ভারতীয় বোর্ডের কর্তাদের সঙ্গে হৃদ্যতা বাড়ানোর পরিকল্পনা করছেন আমিনুল।
বিসিবি সভাপতির দাবি, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতের সরাসরি কোনো ভূমিকা ছিল না, বরং পুরো দায় আইসিসির। এশীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ভারত, পাকিস্তানসহ অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্যমান শীতলতা দূর করতে চায় বিসিবি। কূটনৈতিক টানাপোড়েন ছাপিয়ে ক্রিকেটের এই নতুন সমীকরণ এখন দুই দেশের সমর্থকদের নজর কাড়ছে।

