৯ কোটি টাকার দেনা ও জেলযাত্রা! রাজপালের দুর্দিনে বলিউড পাশে কি না জানালেন স্ত্রী
চেক বাউন্স মামলায় প্রায় ৯ কোটি টাকা মেটাতে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন অভিনেতা রাজপাল যাদব। ২০১০ সালে নিজের পরিচালিত ছবির জন্য নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় এই আইনি বিপাকে পড়েছেন তিনি। দিল্লির আদালতে সময়ের আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি। এই কঠিন সময়ে সলমন খান, অজয় দেবগন ও বরুণ ধাওয়ানের মতো তারকারা রাজপালের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
স্বামীর এই সংকটে মুখ খুলেছেন স্ত্রী রাধা যাদব। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান যে, চলচ্চিত্র শিল্প এবং পরিচিত অনেকেই তাঁদের কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। রাজপালের ম্যানেজারও নিশ্চিত করেছেন যে অনেক শুভাকাঙ্ক্ষী তাঁদের নিয়মিত খোঁজ নিচ্ছেন। আগামীকাল অভিনেতার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে, যার ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ এবং সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে পরিবারের।

