ভুল নয় বরং পরিকল্পিত নাশকতা, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: মাঝ আকাশে হঠাৎ কেন নিভে গেল বিমানের ইঞ্জিন? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে এবার ইতালির এক পত্রিকার চাঞ্চল্যকর দাবি সামনে এল। রিপোর্টে বলা হয়েছে, ২৬০ জনের প্রাণ কেড়ে নেওয়া এই বিপর্যয় কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং ককপিটের ভেতর থেকে কেউ ইচ্ছাকৃতভাবে জ্বালানি সুইচ বন্ধ করে দিয়েছিলেন। ব্ল্যাক বক্সের তথ্যেও দেখা গেছে যে ইঞ্জিন দুটি ম্যানুয়ালি বন্ধ করা হয়েছিল, যা সাধারণ যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
এই ঘটনা কি বিমানযাত্রীদের মানসিক স্বাস্থ্যের ওপর নজরদারির অভাবকে দায়ী করছে? তদন্তে উঠে এসেছে পাইলটদের শেষ মুহূর্তের রহস্যময় কথোপকথন, যা বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এখন পাইলটদের নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার কথা ভাবছে। এই ধরণের ঘটনা ভবিষ্যতে সাধারণ মানুষের আকাশযাত্রাকে আরও আতঙ্কিত করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে চূড়ান্ত রিপোর্ট আসার অপেক্ষায় গোটা দেশ।

