লেটেস্ট নিউজ

অপারেশন থিয়েটার থেকে নতুন জীবন: মুখ্যমন্ত্রীর ছবি বুকে গান গেয়ে কৃতজ্ঞতা উল্লাসিনীর!

উত্তর চব্বিশ পরগনার হঠাৎপাড়ার ষাটোর্ধ্ব উল্লাসিনী দাস আজ নতুন জীবনের স্বপ্ন দেখছেন। অভাবের সংসারে যখন পেটে টিউমার ধরা পড়ে, তখন চিকিৎসার খরচ জোগানো তাঁর কাছে ছিল আসাম্ভব। তবে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের কল্যাণে সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সফল অস্ত্রোপচার করিয়ে সুস্থ হয়ে উঠেছেন এই লড়াকু নারী। বর্তমানে বার্ধক্য ভাতাও পাচ্ছেন তিনি, যা তাঁর দৈনন্দিন জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করে তুলেছে।

কৃতজ্ঞতার ভাষা হিসেবে উল্লাসিনী নিজেই সুর ও গান বেঁধেছেন তাঁর প্রিয় ‘মমতাময়ী মা’-কে উৎসর্গ করে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সেই বিশেষ মুহূর্তের ছবি বুকে আগলে গান গেয়ে বেড়ান তিনি। বিরোধীদের সমালোচনার তোয়াক্কা না করে, এই প্রান্তিক মানুষের হাসিই প্রমাণ করে সরকারি প্রকল্পের প্রকৃত সাফল্য। এক সময়ের অসুস্থ উল্লাসিনী এখন সুস্থ হয়ে ফের ভাজাভুজি ও লজেন্স ফেরি করে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *