লেটেস্ট নিউজ

দিঘার জগন্নাথধামে পর্যটকের উপচে পড়া ভিড়! ২০০ কোটির মেগা প্রকল্পে ভোলবদল সৈকত শহরের?

দিঘার জগন্নাথধামে পর্যটকদের নজিরবিহীন ভিড় সামলাতে এবং বিশ্বমানের পরিকাঠামো গড়তে বড় পদক্ষেপ নিল রাজ্য। এবার দিঘায় ২০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিডকো। পশ্চিম গঙ্গাধরপুর মৌজায় প্রায় ১০ একর জমিতে এই বিলাসবহুল আবাসনটি নির্মিত হবে। বিদেশি পর্যটক টানায় বাংলা ইতিমধ্যে দেশে দ্বিতীয় স্থানে উঠে আসায়, পর্যটন পরিকাঠামোকে আরও শক্তিশালী করাই এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য।

হিডকোর চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, জগন্নাথধাম দর্শনে আসা পুণ্যার্থীদের চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত। আগামী ১৮ মার্চ ই-অকশনের মাধ্যমে দরপত্র চূড়ান্ত হবে এবং ৫ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ওড়িশা বা রাজস্থানকে টেক্কা দিয়ে বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় দিঘাকে এক নম্বরে নিয়ে আসাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *