জন্মের আগেই বার্থ সার্টিফিকেট, ২০ বছরে ১০ সন্তান! ভোটার তালিকায় হাড়হিম করা তথ্য
উত্তর ২৪ পরগনার বরানগর ও কলকাতার মেটিয়াবুরুজে ভোটার তালিকা সংশোধন পর্বে চরম নথিপত্র বিভ্রাট ধরা পড়েছে। এক ব্যক্তির ক্ষেত্রে জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু হওয়ার মতো অবিশ্বাস্য অসঙ্গতি মিলেছে। অন্যদিকে, মেটিয়াবুরুজে এক ব্যক্তির ১০ সন্তানের বয়সের ব্যবধান মাত্র কয়েক মাস দেখানো হয়েছে, যা প্রাকৃতিকভাবে আসাম্ভব।
নির্বাচন কমিশন এই চাঞ্চল্যকর ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে (ERO) পুরো বিষয়টি দ্রুত রিভিউ ও পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে এটি নিছক যান্ত্রিক ত্রুটি নাকি পরিকল্পিত জালিয়াতি, তা খতিয়ে দেখতে। স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতে কমিশন কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।

