বাংলাদেশের মসনদে কে? ব্যালট যুদ্ধ শেষে এবার গণনার রোমাঞ্চ!
বাংলাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন ও সাংবিধানিক গণভোটের ঐতিহাসিক ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল সাড়ে ৪টায় সময়সীমা পার হতেই শুরু হয়েছে ভোট গণনা। ইসি সচিবালয়ের তথ্যানুযায়ী, দুপুর ২টো পর্যন্ত প্রায় ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছিল। দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগহীন এই নির্বাচনে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যেই মূল লড়াইয়ের আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই দিনটিকে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ হিসেবে অভিহিত করেছেন।
ভোটদান শেষে বিএনপি নেতা তারেক রহমান জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের শক্তিশালী অবস্থানে সরগরম জাতীয় রাজনীতি। সংসদীয় আসনের পাশাপাশি ‘জাতীয় সনদ ২০২৫’-এর ওপর অনুষ্ঠিত গণভোটের ফলাফলের দিকেও নজর রয়েছে দেশবাসীর। শেখ হাসিনা পরবর্তী অধ্যায়ে দেশের শাসনভার কার হাতে উঠবে, তা জানতে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। জনমত কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

