লেটেস্ট নিউজ

বিস্কুটের প্যাকেটে ৩১৫ কেজি ‘বিষ’! বারুইপুরে পাচারের অভিনব কায়দা দেখে তাজ্জব পুলিশ

বারুইপুরের মল্লিকপুরে বিস্কুট বোঝাই ভ্যানে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ দুঁদে পুলিশ অফিসারদের। গোপন চেম্বারে লুকানো প্রায় ৩১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। ধুলাগড় থেকে আসা ওই গাড়িটিতে সাধারণ তল্লাশিতে ধরা পড়ার উপায় ছিল না। ঘটনায় আসিফ আলম মোল্লা ও অনিকেত নস্কর নামে দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বিপুল এই মাদক চালানের নেপথ্যে কোনো বড় আন্তঃরাজ্য চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ। বিস্কুটের প্যাকেটের আড়ালে এমন সুকৌশলী পাচার পদ্ধতি দেখে তদন্তকারীরা নিশ্চিত যে, এর শিকড় অনেক গভীরে বিস্তৃত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *