ভারতের সামরিক শক্তিতে মহাবিস্ফোরণ: ১১৪টি নতুন রাফাল কিনছে দিল্লি, কাঁপবে পড়শি দেশ!
ভারতের আকাশসীমা সুরক্ষিত করতে প্রতিরক্ষা মন্ত্রক ১১৪টি রাফাল যুদ্ধবিমান এবং ৬টি পি-৮আই বিমান কেনার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় কমিটি (ডিএসি) প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই মেগা চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের আগেই এই চূড়ান্ত অনুমোদন কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ১৮টি বিমান সরাসরি ফ্রান্স থেকে আসবে এবং বাকিগুলি ভারতে তৈরি হবে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিমানগুলিতে ৬০ শতাংশ পর্যন্ত ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মিগ সিরিজের ঘাটতি পূরণ করে বায়ুসেনার শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে এই যুদ্ধবিমানগুলো। এই বিশাল সামরিক আধুনিকীকরণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে ভারতের আধিপত্যকে আরও সুদৃঢ় করবে, যা প্রতিবেশী দেশগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

