স্পোর্টস

হারিস রউফকে টপকে বিশ্বরেকর্ড আদিল রশিদের, টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস ইংল্যান্ড স্পিনারের!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ। কোনো নির্দিষ্ট টেস্ট খেলিয়ে দেশের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪২টি উইকেট নিয়ে পাকিস্তানের হ্যারিস রউফকে পেছনে ফেলে এই অনন্য মাইলফলক স্পর্শ করলেন রশিদ।

রউফের দখলে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০টি উইকেট ছিল, যা বুধবার টপকে যান ব্রিটিশ তারকা। তবে সহযোগী দেশসহ সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৫ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন আফগান তারকা রশিদ খান। তালিকায় টিম সাউদি ও শাহিন আফ্রিদি যথাক্রমে ৩৮ ও ৩৫টি উইকেট নিয়ে লড়াইয়ে টিকে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *