ভারত-পাক মহারণের আগে বিপাকে অভিষেক শর্মা! নামিবিয়া ম্যাচে অনিশ্চিত তারকা ওপেনার
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনের পর খাবার খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পেটের সমস্যা ও শরীরের জলশূন্যতার কারণে ওজন কমে যাওয়ায় তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেলেও শারীরিক দুর্বলতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যা টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলেছে।
সামনেই শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ, আর তার আগেই অভিষেকের ফিটনেস ফেরাতে মরিয়া বোর্ড। তড়িঘড়ি দিল্লি ডেকে পাঠানো হয়েছে তার ব্যক্তিগত প্রশিক্ষককে, যিনি পেশির জোর বাড়াতে কাজ করবেন। এমতাবস্থায় নামিবিয়া ম্যাচে অভিষেকের পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানোর জোরালো সম্ভাবনা রয়েছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিকল্প প্রস্তুত থাকে।

